সচেতনতামূলক বিজ্ঞাপনে মিথিলা

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা, এবার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

তবে এটি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হবে না। শুধু ডিজিটাল মাধ্যমে দেখা যাবে।

গাজীপুরের ভাওয়াল রিসোর্টে ১৮ জানুয়ারি দিনব্যাপী বিজ্ঞাপনটির শুটিং হয়। এটি নির্মাণ করছেন জুবায়ের আনান।

এদিকে বিশেষ বিশেষ দিবসের নাটকে দেখা মিলে মিথিলাকে। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করছেন একটি নাটকে। এতে জুটিবদ্ধ হয়েছেন তাহসান-মিথিলা।

আজ থেকে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। এছাড়া এ নাটকে নিজের লেখার গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দেবেন মিথিলা।

  •  
  •  
  •  
  •  

Tags: