আনুশকা থাকলে প্রতিটি দিনই ভালোবাসা দিবস

বিনোদন ডেস্ক:
আনুশকা শর্মা কাছে থাকলে প্রতিটি দিনই ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস বিরাট কোহলির জন্য! এমন খোলামেলা ভালোবাসার প্রকাশ এর আগে কখনো করতে দেখা যায়নি ভারত অধিনায়ককে। কিন্তু এবারের ভ্যালেন্টাইনস ডে যে একেবারে অন্যরকম করে ধরা দিয়েছে তার কাছে তা বেশ বোঝা যাচ্ছে। ইনস্টাগ্রামে ভালোবাসায় গদগদ হয়ে যে পোস্টটি দিয়েছেন কোহলি তা এখন দারুণ আলোচনায়। সোশাল মিডিয়ায় ভাইরাল।

কি লিখেছেন কোহলি? কোনো এক চমৎকার গার্ডেনে এই লাভ বার্ডস বসে আছেন। সেলফিটা তুলেছেন কোহলি। একটা চোখ আলতো করে বন্ধ রেখেছেন দুষ্টুমির ছলে। সেই ছবি ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে পোস্ট করে কোহলি ভ্যালেন্টাইনস ডে’র বার্তা হিসেবে লিখেছেন, ‘চাইলে আপনার প্রতিটি দিনই ভ্যালেন্টাইনস ডে হতে পারে। তুমি আমার প্রত্যেকটা দিন তেমনই বানিয়ে দাও। ❤❤ আনুশকা শর্মা।’

খেলার মাঠে কোহলির আবেগ অনেক দেখেছেন দর্শকরা। একটা সময় আরো কম বয়সে অ্যাংরি হিরো লাগতো তাকে। পরিণত হয়েও অনেক সময় আবেগ সামলাতে পারেন না। যখন বলিউড সুপারস্টার আনুশকার সাথে বিচ্ছেদের কথা বাজারে তখন কিন্তু একবার আবেগের বিস্ফোরণ ঘটিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটি আনুশকার জন্য। যারা সোশাল মিডিয়ায় আনুশকার নামে কুৎসা রটাচ্ছিল তাদের বেশ একহাত নিয়েছিলেন।

বিচ্ছেদ হই হই করেও হয়নি। আবার তারা হাতে হাত রেখে সময় পেলেই ব্যস্ততাকে দূরে ঠেলে খুব কাছাকাছি। ভারতের সবচেয়ে আলোচিত জুটি। সুখের এমন প্রহরে ভালোবাসার দিনে কোহলি আনুশকার জন্য যা বললেন তা হয়তো এপিক হয়ে রবে।

  •  
  •  
  •  
  •  

Tags: