নতুন রূপে ফিরছেন আমির খান!
বিনোদন ডেস্ক:
দঙ্গলের রেশ কাটতে না কাটতেই নিজেকে বদলে ফেললেন মিস্টার পারফেকশনিস্ট! ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর জন্য নতুন রূপে দেখা গেল তাকে।
সম্প্রতি ফিল্মফেয়ার পত্রিকার একটি ফটোশ্যুটে দেখা গেল অন্য এক আমিরকে । চওড়া কাঁধ ও পেশিবহুল বাহু থেকে বেরিয়ে ছিপছিপে, সুদর্শন এক পুরুষ হিসেবেই দেখা গেল তাকে ।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে আমির বলেন, “ঠগস অফ হিন্দোস্তান-এ আমাকে কুস্তীগিরদের মত দেখা যাবে না । এখানে আমার চরিত্রের জন্যে শুকনা পাতলা একটি অবয়ব দরকার ছিল । আর সে জন্য আমি ইতোমধ্যে কাজ শুরু করেছি।”
‘ঠগস অফ হিন্দোস্তান’-এ আমিরের সঙ্গে প্রথমবারের মত অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ।

