ট্রেলারেই বেগমজানের বাজিমাত (ভিডিও)
বিনোদন ডেস্ক:
বলিউডের ‘বেগমজান’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল। আজ মঙ্গলবার আলোচিত এই ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পর ব্যাপক প্রশংসা পেয়েছেন এই ছবির নির্মাতা সৃজিত মুখার্জি। তাছাড়া ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বিদ্যা বালানের উপস্থিতি চমক সৃষ্টি করেছে।
ট্রেলারে দেখা গেছে, ছবিতে বিদ্যা বালানকে একটি যৌনপল্লীর সর্দার। ভারতীয় বাংলা ছবি ‘রাজকাহিনি’র হিন্দি সংস্করণ ‘বেগম জান’।
এই ছবিতে আরও আছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুর, গওহর খান, পল্লবী সারদা, ইলা অরুণ, আশিস বিদ্যার্থী ও চাঙ্কি পাণ্ডে।
দেখুন বেগমজানের ট্রেলারটি :

