সনু নিগমের সঙ্গে টেন্ডুলকারের গান: ক্রিকেটপাড়ায় হইচই (ভিডিওসহ)
বিনোদন ডেস্ক:
‘ক্রিকেট ওয়ালি বিট’ শিরোনামের একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়ে হইচই ফেলে দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
রোববার রাতে গানের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও হয়ে গেছে জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালেতে। সেখানে উপস্থিত ছিলেন লিটল মাস্টার। গানে তার সঙ্গে গলা মিলিয়েছেন কণ্ঠশিল্পী সনু নিগম। শচীনের সঙ্গীত প্রতিভা নিয়ে উচ্ছ্বসিত সনু বলেছেন, ‘তিনি খুবই ভালো গায়ক।’
সনু জানান, ‘আমি শচীনের নতুন ইনিংসের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। তার সঠিক সুরে গান গাওয়া শুনে আমি খুব অবাক হয়েছিলাম। তাই আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা যখন কাউকে কোন প্রতিভা দেন, সেই প্রতিভার ছোঁয়া অন্যান্য ক্ষেত্রেও লাগে।’ এর আগে চলতি বছরের জানুয়ারিতে ওস্তাদ জাকির হোসেনের তবলার সঙ্গে গান গেয়েছিলেন লিটল মাস্টার।
তবে এখনো পুরো গানটি রিলিজ হয়নি। সেজন্য শচীন ভক্তদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। গানটির ১ মিনিট ৫ সেকেন্ডের ‘ফার্স্ট লুক’ই পাওয়া যাচ্ছে অনলাইনে।
দেখে নিন শচীনের গানের সেই ফার্স্ট লুক:

