সায়েম সাদাতের চলে যাওয়ার দু’বছর

বিনোদন ডেস্ক:
টিভি পর্দার তরুণ অভিনেতা সায়েম সাদাতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ এপ্রিল)। ২০১৫ সালের আজকের এই দিনে রাজধানীর শেওড়াপাড়ায় মধ্যরাতে হৃদরোগজনিত কারণে মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। এরপর সাদাতকে দাফন করা হয়েছিল তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

মৃত্যুর সপ্তাহখানেক আগে (৩ মে) আগে বিয়ে করেছিলেন সাদাত। তার স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস। অভিনয় ছাড়াও সায়েম সাদাত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে লাইম লাইটে এসেছিলেন এই তরুণ অভিনেতা। ‘ভিটামিন টি’ টেলিফিল্মে তার অভিনয় মুগ্ধ করে দর্শকদের। অবশ্য তারও আগে ‘ভালোবাসা ১০১’ নাটকেও কাজ করেছিলেন তিনি।

সর্বশেষ রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিকে কাজ করছিলেন সায়েম। এছাড়া একই নির্মাতার ‌‌‘আইসক্রিম’ ছবিতেও দেখা গেছে সায়েম সাদাতকে।

আজকের এইদিনে সাদাতের পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। তাকে স্মরণ করছে তার সহকর্মী শিল্পী-নির্মাতা ও বন্ধুরা।

  •  
  •  
  •  
  •  

Tags: