১০ বছরের প্রেম, অতঃপর বিয়ে!
বিনোদন ডেস্ক:
বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পপ তারকা মিলা ইসলাম। শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে এমনটাই নিশ্চিত করেন তিনি।
জানান, বরের নাম পারভেজ সানজারি। যিনি বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কর্মরত ছিলেন। তবে এখন কর্মরত আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট হিসেবে।
মিলা বলেন, ‘আমাদের দু’জনার প্রেম টানা ১০ বছরের। অতঃপর আজ এশার নামাজের পর আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’
মিলা আরও জানান, বিয়ের আকদ এর ঘরোয়া আনুষ্ঠানিকতা হচ্ছে তাদের ডিওএইচএস-বারিধারার ফ্ল্যাটে। যেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

