প্রকাশিত হল হৃদয় খানের দেশের গান (ভিডিও)

বিনোদন ডেস্ক:
বিজয়ের মাসে শ্রোতাদের নতুন একটি দেশের গান উপহার দিতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সঙ্গীতপরিচালক হৃদয় খান। তবে গানটির শুধু অডিও নয়, একবারে মিউজিক ভিডিও সহ উপহার দিচ্ছেন তিনি।

‘বাংলাদেশ তোমারই জন্য’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল এবং সুর ও সঙ্গীতপরিচালনা করেছেন হৃদয় খান নিজেই।

গত ১৪ ডিসেম্বর নিজের ইউটিউব চ্যানেল থেকে গানটির ট্রেলার প্রকাশ করেন হৃদয়। খুব শিগগিরি সম্পূর্ণ গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ করবেন বলে জানান এই কণ্ঠশিল্পী।

গানটির ট্রেলার দেখুন:

  •  
  •  
  •  
  •