বিয়ে হচ্ছে না এই ডিসেম্বরে

নিউজ ডেস্কঃ

শোনা যাচ্ছিল, এই ডিসেম্বরে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। এই পালে হাওয়া লাগিয়েছিল দিওয়ালি উপলক্ষে করা তাদের একটি বিজ্ঞাপন। জনপ্রিয় পোশাক ব্র্যান্ডের এই বিজ্ঞাপনে দুজনকে বিয়ের প্রতিজ্ঞা নিতে দেখা গিয়েছিলো।
সব মিলিয়ে ধারণা করা হয়েছিল, এই ডিসেম্বরেই সংসার পাতবেন দুই ভুবনের দুই তারকা। কিন্তু খবরটি গুজব প্রমাণিত হলো। ডিসেম্বরে বিয়ের কোনো পরিকল্পনাই নেই। এ খবরের কোনো সত্যতা নেই। তাদের বিয়ের খবর পুরোটাই গুজব বলে দাবি করেন আনুশকার ম্যানেজার।
ডিসেম্বরে শ্রীলংকা সফরে যাচ্ছে ভারতের ক্রিকেট দল। কিন্তু এ সফরে দলে থাকছেন না বিরাট। শ্রীলংকা সফর থেকে নিজেকে সরিয়ে নিতে এরই মধ্যে আবেদন করেছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। এর পর থেকেই গুজব রটে, ডিসেম্বরেই আনুশকাকে বিয়ে করতে যাচ্ছেন কোহলি। বিয়ের জন্যই ডিসেম্বরে ছুটি চেয়েছেন তিনি, এমনটিই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। তবে আনুশকার ম্যানেজার বিয়ের গুঞ্জনের অবসান করেছেন।

  •  
  •  
  •  
  •