৩০ মিনিটের পারিশ্রমিক ১২ কোটি রুপি!

নিউজ ডেস্কঃ

হলিউড ও বলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সমানতালে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে প্রবেশ করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্যারিয়্যার জীবনকে গড়েছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি ডিসেম্বরে একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য নতুন করে পারিশ্রমিক দাবি করেন তিনি।মাত্র৩০ মিনিটের পারিশ্রমিক হিসেবে ১২ কোটি রুপি দাবি করলেন বলিউড ও হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন জনপ্রিয় নারীর তালিকায় স্থান পান প্রিয়াঙ্কা। এ তালিকায় তার নাম রয়েছে ৯৭ নম্বরে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে তার হাঁটুর ওপরে পোশাক পরা একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্ক শুরু হয়।

এবার নতুনভাবে আলোচনায় এলেন আবেদনময়ী এই অভিনেত্রী। একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য চাইলেন আকাশ ছোঁয়া পারিশ্রমিক।

জানা গেছে, স্পেনে একটি অনুষ্ঠানে ৩০ মিনিট পারফর্ম করার জন্য ওই বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেন প্রিয়াঙ্কা। ওই অনুষ্ঠানে পর পর বেশ কয়েকটি হিন্দি গানে পারফর্ম করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আর তার জন্যই ওই পারিশ্রমিক দাবি করেছেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড যাত্রা শুরু ২০০৩ সালে। এরই মধ্যে ৪০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০১৭ সালে হলিউডে মুক্তি পায় তার অভিনীত ‘বে ওয়াচ’ ছবিটি। মার্কিন টেলিভিশনে ‘কোয়ানটিকো’ দিয়ে বিদেশি টেলিভিশনে ক্যারিয়ার শুরু করেন প্রিয়াঙ্কা।

  •  
  •  
  •  
  •