কোহলি-আনুশকাকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী!
নিউজ ডেস্কঃ
বলিউড অভিনেত্রীদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের প্রেমের বিষয়টি বেশ পুরনো। ভারতীয় অভিনেত্রীদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের প্রেমের গুঞ্জনও উঠেছে অনেকবার। তবে বিরাট কোহলি ও আনুশকা শর্মার মতো এতটা খোলামেলা প্রেম আর কারও ক্ষেত্রে দেখা যায়নি। প্রায় চার বছরের সম্পর্ক শেষে এবার সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
ইতালিতেই এই শুভ কাজটি সেরে ফেলতে চাইছেন দু’জন। তাই দুজনের পরিবারও পাড়ি দিয়েছে ভিনদেশে। হাই প্রোফাইল এই বিয়ে নিয়ে কৌতূহলী আট থেকে আশি। সোশ্যাল মিডিয়াতেও আলোচনার শীর্ষে রয়েছে এই দুটি নাম। আর তারই মাঝে ভবিষ্যদ্বাণীও শোনা যাচ্ছে তাদের দাম্পত্য জীবন নিয়ে।
একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, এক জ্যোতিষী বিরুষ্কার (বিরাট কোহলি ও আনুশকা) বিয়ের পরবর্তী জীবন কেমন হবে সেই বিষয়েও নাকি জানিয়েছেন। তার মতে, বিয়ের পরে বিরাট এবং অনুশকার ক্যারিয়ারে আরও বড়সড় উন্নতি হবে এবং সুখী দাম্পত্য জীবন লাভ করবেন তারা। তবে মতানৈক্যও যে হতে পারে সেই বিষয়েও জানানো হয়েছে। কয়েকটি গ্রহ বিরুষ্কার বিয়েকে সফল করে তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ সংসার এবং কাজ, দুই জায়গাতেই বিরুষ্কাকে ব্যালান্স করে চলতে হবে সবসময়।
প্রসঙ্গত, দুজনের পরিবার ইতালিতে পাড়ি দেওয়ার পরই তাদের বিয়ে নিয়ে প্রায় নিশ্চিত অনেকেই। মনে করা হচ্ছে ১২ ডিসেম্বরই সেই শুভ দিন। তবে অনুশকা শর্মার ম্যানেজার তাদের বিয়ে সংক্রান্ত খবর সত্যি নয় বলে জানিয়েছেন বলে সংবাদ সূত্রের খবর।

