অভিনেতা-পরিচালক নিরাজ ভোরা আর নেই

নিউজ ডেস্ক:

বলিউডের বিখ্যাত পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার নিরাজ ভোরা মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হন নিরাজ। এরপরই কোমায় চলে যান তিনি। তারপর থেকেই প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়িতে চিকিত্সা চলছিল এ পরিচালকের।

বুধবার রাত থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে নিরাজ ভোরার মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমগুলোকে জানান পরিচালক অশোক পণ্ডিত।
‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’, ‘বাদশা’, ‘মস্ত’, ‘রঙ্গিলা’, ‘পুকার’, ‘ধড়কন’, ‘কম্পানি’, ‘ওয়েলকাম ব্যাক’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

নিরাজ পরিচালিত ছবি ‘ফির হেরাফেরি’, ‘খিলাড়ি ৪২০’র বাণিজ্যিকভাবেও বেশ সাফল্য পেয়েছিল।

  •  
  •  
  •  
  •