সানিকে নিরাপত্তা দেবে না পুলিশ, বাতিল হল বর্ষবরণ শো
নিউজ ডেস্ক:
প্রতি বছর নতুন বছরকে স্বাগত জানাতে বলিউড তারকারা পারফর্ম করেন বিভিন্ন স্টেজ শো’তে। তেমনি বেঙ্গালুরুর একটি আয়োজক সংস্থা তাদের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য চুক্তিবদ্ধ করে বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনকে। কিন্তু বর্ষবরণের অনুষ্ঠানে সানি লিওন এলে গণ আত্মহত্যা হবে! এই ‘হুমকি’ পেয়ে সেই শো থেকে বাতিল করা হল সানি লিওনের পারফরমেন্স।
কথা ছিল, চলতি বছরের শেষ রাত থেকে শুরু হওয়া নববর্ষের অনুষ্ঠানে পারফর্ম করবেন বলি ডিভা সানি লিওন। কিন্তু এমন হুমকি পেয়ে বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, তারা সানি লিওন আর তার টিমের কোনো নিরাপত্তা দিতে পারবে না। আর সে কারণেই সানি লিওনকে বাতিল করতে হলো বেঙ্গালুরুর পূর্ব ঘোষিত বর্ষবরণের অনুষ্ঠান।
এদিকে নিজের অনুষ্ঠান বাতিল করা নিয়ে টুইট করেছেন প্রাক্তন পর্ন তারকা। টুইটে সানি জানিয়েছেন, ‘পুলিশ নববর্ষের অনুষ্ঠানে আমাকে এবং আমার টিমকে কোনো নিরাপত্তা দিতে পারবে না। আমার কাছে মানুষের নিরাপত্তাই সবার আগে, আর তাই আমি অনুষ্ঠান করছি না।’ ওই টুইটেই ভক্তদের নববর্ষের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন সানি।
উল্লেখ্য, সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথা বেঙ্গালুরুর জনপ্রিয় ডিস্কো জকি এবং র্যাপারদেরও। কিন্তু ‘সানি শো’ বাতিল হওয়ার কারণে সমস্যায় পড়েছে আয়োজকরা। আদৌ আয়োজন করা হবে কি না বর্ষবরণের উৎসব, সে নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

