পশুপ্রেমী আনুশকা পেলেন ‘পার্সন অফ দ্য ইয়ার’ খেতাব

নিউজ ডেস্ক:

 

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার মুকুটে আরেকটি পালক যোগ হল। সম্প্রতি পিপল ফর এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল(পিইটিএ)-র পক্ষ থেকে এ অভিনেত্রীকে দেওয়া হল পার্সন অফ দ্য ইয়ারের খেতাব।

কলকাতা২৪ ডটকমের খবরে জানা যায়, পশুপ্রেমী তারকাদেরই দেওয়া হয় এ খেতাব। আনুশকার বাড়িতে ডুড নামে এক পোষ্য রয়েছে। পশুদের রক্ষা করার পাশাপাশি তার নিষ্ঠুরতা মুক্ত NUSH ক্লোদিং লাইন চালু করার প্রচেষ্টাও উল্লেখযোগ্য।

সম্প্রতি পশুদের জন্য মুম্বাইয়ের রাস্তায় গাড়ির গতি নিয়েও প্রতিবাদ জানান আনুশকা।

এছাড়া, আতশবাজির নিয়ে কুকুরদের ভয় দেখানো নিয়ের সোচ্চার হন এই বলি ডিভা।

আনুশকা শর্মা একজন নিরামিশাষী। ২০১৫ সালে তিনি হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রিটি-র খেতাবও পান।

পিইটিএ-র অ্যাসোসিয়েটেড ডিরেক্টর শচীন বঙ্গেরা একটি বিবৃতিতে পশুদের নিয়ে আনুশকার উদারতা এবং উদ্যোগের কথা তুলে ধরেন। আনুশকাকে এই সম্মান দিয়ে তারা গর্বিত বলেও তিনি জানান।

সম্প্রতি এই বলিউড অভিনেত্রী বিরাট কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। ইতালিতেই শুভ কাজটি সেরে ফেলেন বিরুশকা।

দেশে ফেরার পর দিল্লী এবং মুম্বাই দুই জায়গাতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন এ জুটি। আমন্ত্রিত ছিলেন বলিউড এবং খেলার দুনিয়ার অনেক তারকারা।

  •  
  •  
  •  
  •