একই মঞ্চে গাইবেন বাবা-ছেলে

বিনোদন ডেস্ক:
থার্টি ফার্স্ট নাইটে বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ।

এদিন রেডিসনের মোহনা হলে গান আর নৃত্যের ঝড় তুলবে জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ এবং পাওয়ার ভয়েস তাসনিম আনিকা। এ ছাড়াও ড্যান্স পারফরম্যান্স করবে চট্টগ্রামের জনপ্রিয় হিপহপ স্ট্রিট ড্যান্সগ্রুপ ‘ওটু’।

হোটেল রেডিসনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার জাফরিন খান রাইজিংবিডিকে জানান, এবার থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রাম নগরীতে সবচেয়ে বড় জমকালো আয়োজন করতে যাচ্ছে রেডিসন ব্লু। দেশখ্যাত তিনজন জনপ্রিয় শিল্পীর লাইভ পারফরম্যান্স, ডুয়েট পারফরম্যান্স এবং মেসআপ পারফরম্যান্স রয়েছে। থাকবে বিশেষ ধরণের হিপহপ ড্যান্স, রাতভর থাকবে ডিজে মিথিলার উত্তাল পরিবেশনা।

বুফে ডিনারসহ সর্বমোট ৩ হাজার ৩৩৩ টাকায় থার্টি ফার্স্ট নাইটের পুরো আয়োজনে প্রাপ্ত বয়স্কদের যে কেউ যোগ দিতে পারবেন। টিকিট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন : ০১৭৭৭৭০১১২৩ অথবা ০১৭৭৭৭০১১৩০।

  •  
  •  
  •  
  •  

Tags: