ক্যান্সার নিয়ে মুখ খুললো শহিদের পরিবার

নিউজ ডেস্ক:

ইরফান খান, সোনালি বেন্দ্রে, নাফিসা আলির পর এবার ক্যান্সারে আক্রান্ত বলিউড তারকা শহিদ কাপুর! এমনই একটি খবর সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া থেকে বলিউড পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। ফলে শহিদের ভক্তরা এই খারাপ খবরে বলা যায় কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন।

এবেলা জানায়, তবে এই খবরের কতটুকু সত্য তা নিয়ে সন্দেহ রেয়েছে।

বেশ কিছুদিন ধরেই রটেছে, তিনি পাকস্থলীর ক্যান্সারে ভুগছেন।

তবে এবার শহিদের পরিবার এই খবরকে রীতিমতো গুজব বলেই উড়িয়ে দিয়েছে।

শহিদের পরিবারের এক সদস্য জানিয়েছে, ‘মানুষ কীভাবে যা খুশি বলে দিতে পারে? এই খবরের কোনো তো সূত্র থাকবে? এই ধরনের গুজব ছড়ানো মেনে নেওয়া যায় না।’

অর্থাৎ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, শহিদকে নিয়ে তৈরি এই খবর পুরোটাই গুজব।

প্রসঙ্গত, শাহিদের শেষ ছবি ‘বাত্তি গুল মিটার চালু’। এই মুহূর্তে তিনি ‘কবীর সিং’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এবং সুস্থ্য রয়েছেন এই অভিনেতা।

  •  
  •  
  •  
  •