তৈমুরের জন্য বড় অফার ছেড়েছেন কারিনা
নিউজ ডেস্ক:
বলিউডে এই মুহূর্তে যে ছবিগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তার মধ্যে অন্যরকম হল সালমান খানের ‘ভারত। প্রিয়াঙ্কা চোপড়া এ ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। যা নিয়ে সালমানের সঙ্গে নায়িকার সাময়িক মনোমালিন্য তৈরি হয়। আবার প্রিয়াঙ্কার রিসেপশনে গিয়ে সৌজন্য দেখিয়ে সম্পর্কের শীতলতা কাটিয়ে ফেলেছেন দু’পক্ষই। তবে শুধু প্রিয়াঙ্কা নন। শোনা যাচ্ছে আরও এক নায়িকা এ ছবির অফার ফিরিয়ে দিয়েছেন। তিনি হলেন কারিনা কাপুর খান।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কারিনা সরাসরি এ ছবির অফারের কথা স্বীকার করেননি। কিন্তু একটি বড় ছবির অফার তার কাছে ছিল এ কথা ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন। সেই ছবিতে ভারতের সুপারস্টাররা অভিনয় করবেন। কিন্তু সে ছবির অফার ছেলে তৈমুরের জন্য ছেড়ে দিয়েছেন কারিনা।
তৈমুরকে সময় দেওয়াটা কারিনার কাছে প্রায়োরিটি। কিন্তু ওই ছবিতে অভিনয় করলে, এতটাই সময় দিতে হবে যে, তৈমুরকে যথেষ্ট সময় দেওয়া সম্ভব ছিল না। সে কারণেই লোভনীয় অফার ছেড়ে দিয়েছেন বেবো।
প্রায় ৯০ দিন ধরে সাতটি দেশে ‘ভারত’-এর শুটিং হবে। ফলে অভিনেতাদের ঘুরতে হবে প্রচুর। এতটা সময় তৈমুরকে ছেড়ে থাকতে চাননি কারিনা। এখনও পর্যন্ত এ ছবিতে ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, সুনীল গ্রোভার, টাবু অভিনয় করতে পারেন বলে খবর।

