প্রথমবার সিনেমায় ওয়ারফেইজের গান

বিনোদন ডেস্ক:
দেশের হার্ড রক ব্যান্ড ওয়ারফেইজ। এবার প্লেব্যাক করলো ব্যান্ডদলটি। প্রথমবারের মতো সিনেমার গানে পাওয়া যাবে দলটিকে।। নতুন পরিচালক সৌরভ কুণ্ডুর ‘গিরগিটি’ ছবির টাইটেল গান যাচ্ছে ওয়ারফেইজ।

ওয়ারফেইজ ও ছবির পরিচালকের সঙ্গে সম্প্রতি এ বিষয়ে চুক্তি সাক্ষরিত হয়ে। ইতোমধ্যে ব্যান্ডদলটি গানের কাজ শুরু করেছে বলেও জানা গেছে।

এ প্রসঙ্গে পরিচালক সৌরভ কুণ্ডু বলেন, আমি খুব আনন্দিত, কারণ আমার প্রথম সিনেমাতেই বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজকে পাচ্ছি। তাদের গান আমার সিনেমাকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আমার বিশ্বাস। এ জন্য ওয়ারফেইজের টিপু ভাইকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।

‘মজার ব্যাপার হচ্ছে গানটির কিছু দৃশ্যে ওয়ারফেইজ ব্যান্ডের সদস্যদেরও দেখা যাবে, তবে সেটা অবশ্যই গল্পের প্রয়োজনে।’

ওয়ারফেইজ ব্যান্ডের শেখ মনিরুল ইসলাম টিপু বলেন, অনেকদিন ধরেই আমরা সিনেমায় আসতে চেয়েছিলাম। কিন্তু এতদিন ব্যাটে-বলে মেলেনি। তবে ‘গিরগিটি’র গল্পটা খুব ভালো লেগেছে। তাই প্রথমবার আমরা সিনেমায় গান করছি।

‘গিরগিটি’ নির্মিত হচ্ছে আপ-স্টুডিও প্রোডাকশন হাউজ এন্ড পাবলিকেশন্সের ব্যানারে। প্রতিষ্ঠানটির সিইও হামিদুল হাসান নবীন বলেন, কৈশোর থেকে ওয়ারফেইজের ভক্ত

‘গিরগিটি’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ। এতে অভিনয় করছেন তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, দীপু ইমাম, মিলি বাসার, হামিদুর রহমান ও খালেকুজ্জান। এছাড়াও এর অভিনয়শিল্পীতে আরও কিছু চমক আছে বলে জানিয়েছেন নির্মাতা। ২০ জানুয়ারি থেকে মানিকগঞ্জে ছবিটিরর শুটিং শুরু হচ্ছে বলে জানান পরিচালক।

  •  
  •  
  •  
  •  

Tags: