ফের বিজ্ঞাপনে ফিরলেন মৌ
বিনোদন ডেস্ক:
মডেলিং ও অভিনয়ের এক নিপুন পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। তার অভিনীত নাটক মানে বেশ আলোচনা সৃষ্টি। নিখুঁদ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা এখন তাঁর তুঙ্গে। সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি এখনও।
অভিনয়ের বাইরেও তিনি ভাল নাচ করতে পারেন। এই নাচ ও তাঁর অভিনয় দেখতে পাওয়া গেল ১৭ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কোক স্টুডিওতে। গায়ক সন্ধির গাওয়া “হাত ধরেছে বৃষ্টির ফোঁটা, আজকে এলো খুশির দিন” এই গানটির সঙ্গে তিনি নাচছিলেন।
দীর্ঘ দুইবছর পর ডেকো স্টিক নুডুলস-এর একটি বিজ্ঞাপনে শুটিং করলেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা দম্পতি তৌহিদ মিটুল ও রেবেকা সুলতানা বিন্তি। ক্যামেরায় আছেন অপু রোজারিও এবং সেট আর্ট করেছেন রাজিম। বিজ্ঞাপনটির দৃশ্যধারণ আজ শেষ হলে খুব শিগগিরই প্রচার হবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন চ্যানেলে।

