সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোবেল
বিনোদন ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নোবেল ম্যানখ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে বাম চোখে ব্যান্ডেজ করা একটি ছবি ফেসবুকে শেয়ার করেন নোবেল।
এতে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।’
শুক্রবার (২৩ এপ্রিল) সকালে আরও একটি পোস্ট করেন নোবেল। ছবিতে রক্তাক্ত মুখ দেখা যাচ্ছে তার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এক বয়ষ্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’
উল্লেখ্য বিভিন্ন সাক্ষাৎকারে অপরিণত কথাবার্তা, ‘তামাশা’ গানের প্রচারণায় অন্য শিল্পীদের অশ্রদ্ধা, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় তার বিরুদ্ধে এফআইআর, জাতীয় সংগীত বিতর্ক—সব মিলিয়ে এপার-ওপারে ভীষণ সমালোচিত সংগীতশিল্পী নোবেল। অনেকেই তার ক্যারিয়ার শেষ বলে ভেবেছিলেন ওই সময়। তবে তিনি নিজের মতোই কাজ করে যাচ্ছেন।

