চূড়ান্তভাবেই সংসার ভাঙার ঘোষণা দিলেন মাহি

mahi

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল নায়িকা মাহির সংসার। এতদিন শুধু গুঞ্জন হিসেবে থাকলেও এবার ফেসবুক পোস্টে চূড়ান্ত ভাঙনের সুর শোনালেন মাহি। তবে ঠিক কবে এবং কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তা জানাননি এ নায়িকা।

শনিবার (২৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে মাহি তার ফেসবুকে লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। ’

শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। ’

শ্বশুর বাড়ির লোকদের কাছে ক্ষমা চেয়ে মাহি লিখেছেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো। ’

তবে ঠিক কি কারণে সংসার টিকলো না তা স্পষ্ট করে জানাননি মাহি। শুধু জানিয়েছেন, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানছেন। মাহি বলেন, এর বেশি কিছু জানাতে চাই না।

উল্লেখ্য ২০১৬ সালে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন মাহি। সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন মাহি। গেল কয়েক বছরে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল মাহির। যদিও সেগুলো উড়িয়ে দিয়েছিলেন তিনি।

অপুর সাথে ফেসবুকে ছবি-স্ট্যাটাস, শ্বশুর বাড়ি ঘুরতে যাওয়ার ভিডিও প্রকাশ করেছিলেন নিজের ফেসবুকে। তা দেখে বোঝাই যাচ্ছিল মাহির সংসার ভালো চলছে। কিন্তু হঠাৎ সেখানে বিচ্ছেদের সুর বেজে উঠল। মাহিও কিছুদিন ধরে ফেসবুক স্ট্যাটাসে তা বোঝানোর চেষ্টা করেছেন।

  •  
  •  
  •  
  •