স্বর্নপদক জয়ী ইঁদুরের গল্প

বিনোদন ডেস্কঃ এত দিন স্বর্নপদক জয়ী মানুষের কথা শুনেছেন,আজ শুনবেন এক ইঁদুরের গল্প।নাম তার মাগাওয়া। বাড়ি আফ্রিকায় তবে তার কর্মস্থল কম্বোডিয়ায়।সাইজে মানুষের চেয়ে ছোট খাটো প্রাণি হলেও ইঁদুরটির কর্ম বীরত্ব গাঁথা।

ইঁদুরটির কাজ কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করা।কর্ম জীবনে এসেছে একের পর এক সফলতা।পাঁচ বছরে ৭১টি মাইন এবং অনেক বিস্ফোরক দ্রব্য শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে মাগাওয়া। তার এই বীরত্বের জন্য সে পেয়েছে সম্মাননাসূচক স্বর্নপদক ও।

তবে সাত বছর বয়সী আফ্রিকান এ প্রাণীকে এখন অবসরে যেতে হচ্ছে। তার বয়স হয়েছে,তার কাজে নিযুক্ত হচ্ছে আরেক কম বয়সী ইঁদুর।মাগাওয়াকে দেখভালকারী মালেন বলেন, বৃহদাকার আফ্রিকার ইঁদুরটি এখন ধীরগতির হয়ে পড়েছে। সে এখন বয়স্ক হয়ে গেছে। তার চাওয়া-পাওয়াকে এখন সম্মান জানানো প্রয়োজন।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,