মেরিল্যান্ডে চকলেটের প্রলেপে ঘুর্ঘুর

বিনোদন ডেস্কঃ কারো কাছে গা গুলানো মনে হলেও মেরিল্যান্ডের একটি দোকানে চকলেটের প্রলেপ দিয়ে সিকাডা বা ঘুর্ঘুর পোকা বিক্রি করা হচ্ছে।

বেথেসডা এর একটি চকলেটের দোকানের মালিক সারাহ ডয়ার এই দুর্লভ পোকাগুলিকে চকলেট এর প্রলেপ দিয়ে বিক্রি করছেন। তার দোকানে এখন প্রায় ১০ দিনের সিকাডা অর্ডার বাকি পড়ে আছে।

এটি খেতে খুবি সুস্বাদু।  যখন পোকার সাথে চকলেট,দারুচিনি এবং বাদামের ফ্লেভার যুক্ত করা এই পোকা যখন আপনি খাবেন তখন আপনার মনে হবে যে আপনি কোনো বড় শহরে হেটে বেড়াচ্ছেন যেখানে রাস্তার পাশে বাদাম ভাজা হচ্ছে এবং আপনি ছুটির দিনের মত আমেজ অনুভব করবেন। চকলেটটির স্বাদ বর্ননা করতে যেয়ে এমনটিই বলেন সারাহ।

সারাহ ও তার সহকর্মীরা প্রথমে তাদের দোকানের পেছনের গাছের ঝাড় থেকে সিকাডা সংগ্রহ করেন। এরপর এগুলোকে ব্যাগে মুড়িয়ে ফ্রিজে রাখা হয় যাতে পোকাগুলি নিস্তেজ হয়ে যায়। এয়ার ফ্রায়ার এ এগুলোকে ভেজে এর উপর তারা দারুচিনি গুড়ো ছিটান এবং চকলেট এর প্রলেপ দেয়। এভাবেই তৈরি হচ্ছে এই অদ্ভুত খাবার।

সূত্রঃ রয়টার্স

  •  
  •  
  •  
  •  

Tags: , ,