সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকীতে বাড়িতে ‘হোম’ করলেন প্রাক্তন প্রেমিকা

বিনোদন ডেস্ক:

কিছুদিন আগেও পবিত্র রিশতা- র নস্ট্যালজিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অঙ্কিতা লোখান্ডে। সোমবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীর দিনে বাড়িতে হোম করলেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা। বাড়িতে পরিবারের সঙ্গে যজ্ঞ এবং পুজো করলেন অঙ্কিতা।

কিছুদিন আগেও ইনস্টাগ্রামে অঙ্কিতা পোস্ট করে লেখেন, এটা গুডবাই নয়, এটা ফের দেখা হবে।

তবে সুশান্ত সিং রাজপুতের অনুরাগীদের কাছে ভৎর্সনা শুনতে হয়েছে। তারা লিখছেন, অনেক পাবলিসিটি নেওয়া হয়ে গিয়েছে এসএসআর-এর নামে। এখন আন্ডারগ্রাউন্ড হয়ে যাও আবার পরে ফিরে আসবেন। যদিও এর পাশাপাশি বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গেও ছবি পোস্ট করেছেন। প্রসঙ্গত, পবিত্র রিশতা ধারাবাহিকে সুশান্তের বিপরীতে ডেব্যু করেছিলেন অঙ্কিতা। ২০২১-এ ১২ বছর পূর্ণ করল এই ধারাবাহিক।

  •  
  •  
  •  
  •