কাজের অভাবে মাছ বিক্রি করছেন টলিউড অভিনেতা
বিনোদন ডেস্কঃ করোনা মহামারীতে কাজের অভাবে মাছ বিক্রি করছেন অভিনেতা শ্রীকান্ত মান্না। পর্দার ব্যস্ততা না থাকায় পেটে দায়ে মাছ বিক্রি করছেন তিনি।
দুই দশকের বেশি সময় ধরে ওপার বাংলার সিনেমায় অভিনয় করছেন শ্রীকান্ত মান্না। অনেকগুলো সিনেমা এবং সিরিয়ালে সহ অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। প্রসেনজিৎ চ্যাটার্জী, সব্যসাচী চক্রবর্তী, আবীর, পরমব্রত- সবার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন এ অভিনেতা। তিনি সংস্তব নাট্য দলের সক্রিয় সদস্য।
অভিনয়ের প্রতি তার ভালোবাসা।
কিন্তু করোনা মহামারির কারণে দীর্ঘদিন কাজ প্রায় বন্ধ। এ দিয়ে সংসার চালানো এক প্রকার অসম্ভব। তাই কারো দানের আশা না থেকে বিকল্প পেশায় নেমেছেন শ্রীকান্ত। মাছ বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি।
খবর পেয়ে অভিনেতাকে স্যালুট জানিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
এদিকে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় বন্ধ হয়েছিল টালিগঞ্জের সব শুটিং। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৮ জুন থেকে শুরু হয়েছে শুটিং।

