অলিম্পিকে হেরে কোচকে বিয়ে করলেন আর্জেন্টাইন অ্যাথলেট

বিনোদন ডেস্কঃ আর্জেন্টাইন ফেন্সার মারিয়া বেলেন পেরেজ মাউরিস বিয়ে করতে যাচ্ছেন তার কোচকে। অলিম্পিকের মত ইভেন্ট হেরে যাওয়া যেকোনো ক্রীড়াবিদের জন্যই কষ্টকর। তবে তার সেই কষ্টটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। হারের স্মৃতি ভুলে মারিয়া শুরু করতে যাচ্ছেন নতুন জীবন, সেটিও আবার ১৭ বছর ধরে তাকে কোচিং করানো লুকাস গুইলেরমো সোসেদোর সঙ্গে।

২০১০ সালেও শিষ্য মারিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কোচ সোসেদা। কিন্তু ক্যারিয়ারের মাঝপথে থাকায় কোচের প্রস্তাব প্রত্যাখান করেন মারিয়া। তবে অলিম্পিকে হারার পর এবার আর কোচকে ফিরিয়ে দেননি তিনি।

টোকিও অলিম্পিকে ফেন্সিং ইভেন্টে মারিয়ার পথচলা শেষ হয়েছে হাঙ্গেরির আন্না মার্টনের কাছে ১৫-১২ ব্যবধানে হেরে। হারের পর নিজের শিষ্য মারিয়াকে বিয়ের প্রস্তাব দেন সোসেদো।

সোমবার সকালে সোসেদো প্রস্তাবের সিদ্ধান্ত নেন। ভেন্যুর একজন স্বেচ্ছাসেবককে দিয়ে চিরকুট লেখার জন্য এক টুকরো কাগজ আনান তিনি। এরপর সেখানে লিখেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ এবার আর কোচকে হতাশ করেননি মারিয়া, ভুলে গেছেন হারের দুঃখও।

  •  
  •  
  •  
  •