নায়িকা শাবনূরের সোশ্যাল আইডি হ্যাকারের কবলে

বিনোদন ডেস্কঃ দীর্ঘদিন ভক্তদের থেকে দূরে ছিলেন ঢাকাইয়া সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। ভক্তদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি

কিন্তু বেশিদিন থাকতে পারলেন না সরব। শুরুতেই নেতিবাচক অভিজ্ঞতার স্বীকার হলেন এ অভিনেত্রী। পড়লেন হ্যাকারের কবলে।শাবনূরের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গিয়েছে। শুধু ফেসবুক একাউন্টটি তার নিয়ন্ত্রণ রয়েছে সেখানেই হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং নায়িকা নিজেই।

ফেসবুক স্ট্যাটাসে শাবনূর লিখেছেন— আমার যে মেইল থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণ করা হতো তা হ্যাকড হয়েছে। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢুকতে পারলেও ইউটিউব চ্যানেলটিতে একদমই ঢুকতে পারছি না। আমি জানি না, তারা ফেসবুক ও ইনস্টাগ্রামটি দখল নিয়েছে কিনা। তাই আজকের পর থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার পেজ, প্রোফাইল ও ইউটিউব চ্যানেলের কোনো পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।

  •  
  •  
  •  
  •  

Tags: