লিঙ্গ বৈষম্য নিয়ে কড়া মন্তব্য করলেন জেসিকা কারস্টেন
নিউজ ডেস্ক: অভিনেত্রী জেসিকা কারস্টেন মনে করেন হলিউডে লিঙ্গ বৈষম্য বেড়ে চলেছে। সিনেমার সেটে একা একটি মেয়ে মানেই ‘যৌনতার উপকরণ’ বলে মনে করেন অনেকে। আর এই নিয়ে কড়া মন্তব্য করলেন এই তারকা।
৩৯ বছর বয়সী অভিনেত্রী মনে করেন, সব ক্ষেত্রেই নারী পুরুষের সমান অধিকার থাকা প্রয়োজন।
জেসিকা বলেন, ‘যখন নারী পুরুষ উভয়েই প্রতিনিধিত্ব করেন কোন কিছুর, সেটি প্রচুর পরিমানে সমর্থন পায়। তখন দুজনেই সমান সম্মান ও মর্যাদা পায়। কাউকে হেয় করা হয় না। এখানে এখনও লিঙ্গ বৈষম্য প্রকট আকারে রয়েছে। যখন সিনেমার সেটে একজন নারী অভিনেত্রী একা থাকেন, তখন তাকে সবাই যৌন উপাদান হিসেবে বিবেচনা করে।’

