তরুণ ইরফান খানকে খুঁজছেন ফারুকী!

বিনোদন ডেস্ক:
প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে ‘ডুব’ এ রয়েছেন নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী। আর এ ছবিতে বলিউডের নামজাদা অভিনেতা ইরফান খান অভিনয় করছেন এতো সবারই জানা। তবে এবার ফারুকী তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়েছেন ডুব সিনেমার জন্য এবার তরুণ ইরফান খানকে দরকার।

এবার ঘটনাটা আরেকটু খোলাসা করে বলা দরকার-ইরফান খানের তরুণ বয়সের সময় তুলে ধরা হবে এ ছবিতে। তাই ইরফান খানের তরুণ বয়সী লুক আছে এমন একজন তরুণকে খুঁজছেন এ নির্মাতা।

আপনার লুক যদি ইরফান খানের তরুণ চেহারার সঙ্গে কিছুটা হলেও মিলে যায় তাহলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন। এ মাসের ১৫ তারিখের মধ্যে ছবি পাঠাতে হবে এই ঠিকানায়- chabialmodelbank@gmail.com

‘মৃত্যু’ একটি পরিবারের সবাইকে এক করে- ‘ডুব’ ছবির গল্পের ধরন এমন। গত ১৬ মার্চ বলিউড অভিনেতা ইরফান ‘ডুব’ ছবির জন্য ঢাকায় আসেন। এর ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’।

চলচ্চিত্রটিতে আছে তিনটি নারী-চরিত্র। সেই তিন নারী চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার পার্নো মিত্র। এদিকে বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং নুসরাত ইমরোজ তিশা। ইরফান খান এ চলচ্চিত্রটিতে শুধু অভিনয়ই করছেন না, সেই সঙ্গে তিনি সহ-প্রযোজনার দায়িত্বও নিয়েছেন।

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্রও। ইরফান খানের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আইকে এবং বাংলাদেশে থেকে প্রযোজনার দায়িত্বে আছে ‘জাজ মাল্টিমিডিয়া’ও। সেই সঙ্গে রয়েছে কলকাতার ‘এসকে মুভিজ’।

  •  
  •  
  •  
  •