জন্মদিন পালন করলেন অনন্ত জলিল
বিনোদন ডেস্ক:
চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক অনন্ত জলিলের জন্মদিন ছিল ১৭ এপ্রিল। আর জন্মদিনের আনন্দটা উপভোগ করলেন স্ত্রী অভিনেত্রী বর্ষা এবং ছেলে আরিজকে নিয়ে। সম্প্রতি অনন্ত তার ফেসবুকে জন্মদিনের ছবি পোস্ট করেছেন।
ছবি দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা, আমি সময় পাই নি গতকাল ফেসবুকে কোন কিছু পোস্ট করার জন্য। গতকাল ছিল আমার জন্মদিন। তাই আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছো। সবাই সুখে থাকো, নিরাপদ থাকো। আর পারলে দেশের জন্য ভালো কিছু করো যার যার জায়গা থেকে। ধন্যবাদ।’
বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে আমেরিকায় আছেন এই অভিনেতা।

