হৃদয় খান ও তিশার ‘রূপকথা’

বিনোদন ডেস্ক:
অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন তারকার সঙ্গে নাটকে জুটি বাঁধতে দেখা গেছে দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে এবারই প্রথম জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। অর্থাৎ প্রথমবার নাটকে জুটি বাঁধছেন হৃদয় খান ও তিশা।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘রূপকথা’ নামের একটি নাটকে অভিনয় করছেন তিশা ও হৃদয় খান। নাটকে তিশার প্রেমিক হিসেবেই হাজির হচ্ছেন এই গায়ক। সম্প্রতি রাজধানীর উত্তরখানে নাটকটির দৃশ্যধারণ হয়।

নাটকটি প্রসঙ্গে পরিচালক জানান, এটি রোমান্টিক ভালোবাসার গল্প। একই সঙ্গে অধ্যয়নরত একজোড়া তরুণ-তরুণীর প্রেমময় কাহিনী তুলে ধরা হবে এখানে। নাটকটিতে অভিনয়ের পাশাপাশি একটি গানও গেয়েছেন হৃদয়। গানটির সুর-সংগীত পরিচালনা করবেন হৃদয় খান নিজেই।

আসাদ জামানের নাট্যরূপে ‘রূপকথা’ তৈরি হচ্ছে ঈদুল ফিতরকে উদ্দেশ্য করে। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: