অ্যাম্বুলেন্স নেই! মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে
আন্তর্জাতিক ডেস্কঃ অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যান সংগ্রহ করতে না পেরে মোটরসাইকেলে করে মায়ের লাশ শ্মশানের নিয়ে যাচ্ছেন ছেলে। সোমবার ভারতের অন্ধ্রপ্রদেশের কুলম জেলায় এই করুণ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, জি চেনচু (৫০) নামের ওই নারী অস্থুস্থ হলে অন্ধ্রপ্রদেশের শ্রীকুলম জেলার নীলামনি দুর্গ হাসপাতালে নিয়ে যান তার সন্তান। সেখান থেকে একটি ডায়াগনস্টিকে সিটি স্ক্যানের জন্য পাঠান কতর্ব্যরত চিকিৎসক। সেখানে গেলে ডাক্তারা জানান ওই নারীর করোনা উপসর্গ রয়েছে। পরে নমুনা পরীক্ষার করতে দেন। পরীক্ষার ফলাফলের অপেক্ষার সময়ই তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই নারীর। বেশ কিছুদিন ধরেই করোনার নানা উপসর্গ দেখা দিয়েছিল তার। এর পর কভিড পরীক্ষা করান তিনি। তবে নিজের রিপোর্ট আর দেখে যেতে পারেননি। তার আগেই ওই নারী মারা যান।
এরপর তার দেহ সৎকারের জন্য বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্সের খোঁজ করতে থাকে পরিবার। তবে কোনোভাবেই সেটি জোগাড় করতে পারেননি পরিবারের সদস্যরা। এমনকি, অন্য কোনো গাড়ির মাধ্যমে দেহ শ্মশানের নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা যায়নি। অবশেষ ওই নারীর মৃতদেহ মোটরসাইকেলে করে শ্মশানে নিয়ে যান তার ছেলে এবং জামাই।

