পিরোজপুরে পাড়েরহাটে ৭০ মণ জাটকা জব্দ
ডেস্ক নিউজ :
পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আকুঞ্জির ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এসময় ৫ মৎস্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানান ব্যবসায়ীরা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তপন বেপারীসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। জব্দ করা মাছ গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প, মাদ্রাসা ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১ নভেম্বর থেকে জাটকা নিধন বন্ধ ঘোষণা করা হয়েছে যা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে। জাটকা নিধন বন্ধে পিরোজপুরের মৎস্য বিভাগ জেলার বিভিন্ন নদনদী, মাছের আড়ৎ, মাছের বাজার, মাছ ঘাট পরিদর্শন করছেন এবং অবৈধভাবে জাটকা আহরণকারীদের বিরুদ্ধে আইনানুনগ ব্যবস্থা নিচ্ছেন।
সূত্র: বাসস

