পররাষ্ট্রমন্ত্রীর আত্রাই নদীতে ভাসমান খাচায় মাছ চাষ পরিদর্শন
শাহ্ আলম শাহী দিনাজপুর থেকেঃ
দিনাজপুর সদর উপজেলার মহনপুর রাবার ড্যামে আত্রাই নদীতে মৎস অধিদপ্তরের তত্ত্বাবধানে সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে প্রবাহমান পানিতে ভাসমান খাচায় মাছ চাষ পরিদর্শন করেছেন “ভিজিট বাংলাদেশ” প্রোগ্রামের আওতায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহ্মুদ আলী এমপির সাথে ইউপরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
২৪ ফেব্রুয়ারী শুক্রবার সকালে “ভিজিট বাংলাদেশ” প্রোগ্রামের আওতায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহ্মুদ আলী এমপির সাথে ইউপরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদুত মি. পিয়েরি মায়াদো, ব্রিটিস হাই কমিশনার এলিসন ব্ল্যাক, জার্মান রাষ্ট্রদূত থমাস হেইনরিক প্রিঞ্জ, নেদারলেন্ডের রাষ্ট্রদূত লিয়নি কুয়েলেনার ও ডেনমার্কের রাষ্টদূত মিকায়েল হেনরী উইথনার দিনাজপুর সদর উপজেলার মহনপুর রাবার ড্যাম আত্রাই নদীতে মৎস অধিদপ্তরের তত্ত্বাবধানে সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে প্রবাহমান পানিতে খাচায় মাছ চাষ পরিদর্শন করেন।

