মুন্সীগঞ্জে ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
নিজস্ব প্রতিনিধি:
মুন্সীগঞ্জের মেঘনা ও ধলেশ্বরী নদীতে ৩ এপ্রিল সোমবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
গজারিয়া কোস্টগার্ড স্টেশনের পেটি অফিসার ইব্রাহিম খলিল জানান, ভোর রাতে যাত্রীবাহী ঢাকাগামী এমভি রিয়াদ-২ নামের লঞ্চ থেকে চারটি ঝুড়িতে থাকা ৬০০ কেজি জাটকা আটক করা হয়। তবে এ সময় জাটকাগুলোর কোনো মালিক পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পরে সদর উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে জাটকা বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের মাঝে বিলিয়ে দেয়া হয় বলেও জানান তিনি।

