আগামীকাল থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণ নিষিদ্ধ
মৎস্য ডেস্ক:
প্রজনন মৌসুমে আগামীকাল ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। ফলে ফিশিংবোট, ট্রলার, নৌকা ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে সাগর ও নদী থেকে ঘরের উদ্দেশে রওনা হয়েছেন জেলেরা।
উপকূলীয় এলাকাগুলোতে গিয়ে দেখা যায়, মাছ ধরার সরঞ্জাম নিয়ে দল বেঁধে ঘাটে ফিরছেন জেলেরা। তীরে নোঙর করে ফিশিংবোট, ট্রলার থেকে ইঞ্জিন, জালসহ বিভিন্ন সরঞ্জাম নিরাপদ স্থানে রেখে দিচ্ছেন। কোনো কোনো জেলে এসব সরঞ্জাম নিয়ে যাচ্ছেন বাড়িতে।
জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য ১১ হাজার ১১৮.৮৮ মেট্রিক টন ‘ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)’ চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অবোরধ সফল করতে বারবরের মতো এবারও উপকূলীয় উপজেলাগুলোতে প্রশাসন ও মৎস্য বিভিাগের সমন্বয়ে গঠন করা হয়েছে ট্রাস্কফোর্স কমিটি। এই টাস্কফোর্স কমিটির সদস্যরা এক সপ্তাহ আগে থেকেই মৎস্য সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় ও জেলে পল্লীগুলোতে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে।

