কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকার বিভিন্ন স্থানে কারফিউ অগ্রাহ্য করে স্বাধীনতাকামী জনতার সরকার বিরোধী বিক্ষোভে সেনাবহিনীর গুলিতে ৩ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। গত মাসে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর রাজ্যের বুদগাম জেলার চাদুরা এলাকায় বিক্ষোভ মিছিল বের এলাকার বিক্ষুব্ধ লোকজন। তাদের মিছিলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কোনো উস্কানি ছাড়াই মিছিল লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনারা। এতে নিহত হন ৪৫ বছরের মোহাম্মদ মকবুল নামের এক কাশ্মিরী। তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উপত্যকার অন্যান্য স্থনেও তীব্র আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় খানসাহেব জেলায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাদের গুলিতে নিহত হন জহুর আহমদ নামের একজন। কাশ্মীরের সপোরে এলাকায় আরও একজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। তবে তার পরিচয় জানা যায়নি।
গত মাসের গোড়ার দিকে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের তরুণ নেতা বুরহান উয়ানিকে গুলি করে হত্যা করার পর ভারত বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছিল গোটা উপত্যকা।

