ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলা -৫০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের এডেন শহরের একটি ঘাঁটিতে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ সেনাসদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সকালে এ বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই এ হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস।

এডেন শহরের উপকণ্ঠে একটি ঘাঁটিতে সেনাসদস্যরা বেতন নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

আত্মঘাতী এ হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ৭০ জনকে স্থানয়ি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  

Tags: