তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন মিঠুন চক্রবর্তী

আন্তর্জাতিক ডেস্ক:
সিনেমার জীবনে বহুবার নেতা সেজেছেন। ফাটা কেস্ট হিসেবে তার জনপ্রিয়তাও রয়েছে দর্শকের কাছে। তবে যখন বাস্তব জীবনে রাজনীতি শুরু করলেন সব হিসাব কেমন যেন পাল্টে যেত থাকল। তাই তো ২০২০ সালের মেয়াদ শেষ হবার আগেই তৃণমূল কংগ্রেসের সাংসদের পদ থেকে সরে দাঁড়ালেন মিঠুন চক্রবর্তী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ হয়। সেই খবরের সূত্রে জানা যায় যে, পদত্যাগের কারণ হিসেবে তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন তার পদত্যাগ পত্রে।

খবরে জানা যায়, দীর্ঘদিন থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল মিঠুনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম জড়ানোর পর থেকেই বাড়তে থাকে দূরত্ব। কিন্তু তাতেও তার নাম জড়িয়ে যায়। অভিনয় জীবনে তার বিরুদ্ধে কখনও কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। বরং সৎ ও পরোপকারি হিসেবে সুখ্যাতি ছিল তার। সেই ইমেজে আঘাত লাগার পর থেকেই নিজেকে গুটিয়ে রাখতে শুরু করেন মিঠুন। তার নামে অভিযোগ ওঠার পরে একটি চিটফান্ড সংস্থার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নেওয়া পারশ্রমিকের টাকাও ফিরিয়ে দেন তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: