দুর্নীতির অভিযোগে ইসরায়েল প্রধামনন্ত্রী নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের পুলিশ দুর্নীতির অভিযোগে দেশটির প্রধামনন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে। গত এক বছরে এই নিয়ে নেতানিয়াহুকে বেশ ক’বার পুলিশের জেরার মুখোমুখি হতে হলো।

ইসরায়েলের আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছ থেকে ‘হাজার হাজার ডলার উপহার’ নেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ দেয়নি কোনো পক্ষ।

সোমবার জেরুজালেমে তার বাসায় গিয়ে পুলিশ তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে আবারো নিজেকে নির্দোষ ঘোষণা করেছেন তিনি।

প্রতিপক্ষ রাজনীতিক ও মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘দলাদলি বন্ধ করুন। কিছুই হয়নি।

সোমবার লিকুদ পার্টির আইন প্রণেতাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমি সব মিডিয়ার রিপোর্টগুলো দেখেছি। মিডিয়াগুলোতে উৎসব ভাব লক্ষ্য করা যাচ্ছে। আসলে দুর্নীতির কোনো ঘটনাই ঘটেনি।

সূত্র: বিবিসি

  •  
  •  
  •  
  •  

Tags: