ট্রাম্পের অভিষেক ভাষণ : আমেরিকা সবার আগে

আন্তর্জাতিক ডেস্ক :
শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশে-বিদেশে যেকোনো নীতিতে ‘আমেরিকা সবার আগে’ থাকবে।

বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শপথ গ্রহণ করেন ট্রাম্প। এরপর সদ্যসাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে ক্ষমতা বুঝে নেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্ট ট্রাম্পকে শপথ বাক্য পড়ান। বাঁ হাত বাইবেলের ওপর রেখে ডান হাত উঁচুতে তুলে ধরে শপথ নেন ট্রাম্প। এই বাইবেলের ওপর হাত রেখে শপথ নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।

এদিকে, শপথকে কেন্দ্র করে ক্যাপিটল হিলের সামনে বিক্ষোভ প্রর্দশনের সময় সংঘর্ষময় পরিস্থিতরি সৃষ্টি হয়। তবে প্রাণঘাতী কোনো বিষয় ঘটেনি।

  •  
  •  
  •  
  •  

Tags: