লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবি, পাঁচজনের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক:
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে শরণার্থীবাহী দুটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৪ মার্চ শুক্রবার একটি স্প্যানিশ দাতব্য প্রতিষ্ঠানের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
ওই দাতব্য প্রতিষ্ঠানটি জানিয়েছে, ধারণা করা হচ্ছে ডুবে যাওয়া নৌকা দুইটিতে অন্তত ২৪০ জন শরণার্থী ছিলেন।
এ দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে স্থানীয় উদ্ধারকর্মীরা।
ভূমধ্যসাগরের জলপথে ইউরোপে যাওয়ার পথে লিবিয়া উপকূলে এ ধরনের নৌকা ডুবে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শরণার্থীবাহী নৌকা ডুবে অন্তত ৫৫৯ জন নিহত হয়েছেন। এছাড়া ২০১৬ সালে মারা গেছেন ৫ হাজারের বেশি মানুষ।

