দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হচ্ছেন সিরিল রামাফোসা
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদ থেকে জ্যাকব জুমা পদত্যাগ করার পর তার সহকারী সিরিল রামাফোসা দেশটির পরবর্তী রাষ্ট্র প্রধান হচ্ছেন। তবে এ সংক্রান্ত ঘোষণা দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট থেকে করা হবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা পার্লামেন্টের স্পিকার জ্যাকব জুমার পদত্যাগ পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। স্থানীয় সময় বেলা ২ টায় নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হবে।
ধারণা করা হচ্ছে সিরিল রামাফোসার নাম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা হবে। এমন আভাসই দেয়া হয়েছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) থেকে। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে তারাই সংখ্যাগরিষ্ঠ।
সূত্র: সিনহুয়া, গার্ডিয়ান

