সাবেক মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার ৯২ বছর বয়সে মারা যান। বারবারা এমন একজন নারী, যিনি তার স্বামী জর্জ এইচডাব্লিউ বুশ ও সন্তান জর্জ ডাব্লিউ বুশকে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হতে দেখেছেন।

বারবারা যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট সিনিয়র বুশের স্ত্রী। এছাড়া দেশটির ৪৩তম প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ। ৯৩ বছর বয়সী সিনিয়র বুশ দেশটির সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট।

বেশ কিছুদিন ধরেই বারবারার শারীরিক অবস্থা ভাল ছিল না এবং তিনি আর চিকিৎসা না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। তিনি ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন।

জর্জ বুশ এক বিবৃতিতে বলেছেন, আমার প্রিয় মা ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। লরা, বারবারা, জেনা আর আমি খুবই দুঃখিত, তবে আমাদের হৃদয় শান্ত আছে কারণ আমরা জানি তিনি কেমন ছিলেন। বারবারা বুশ একজন চমৎকার ফার্স্ট লেডি ছিলেন।

স্বামী জর্জ এইচ ডব্লিউ বুশের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বারবারা বুশকে পারিবারিক সাক্ষরতার এক অবিশ্রান্ত সমর্থক হিসেবে বর্ণনা করা হয়েছে।

বারবারা বুশ ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক গর্ভনব জেব বুশেরও মা। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকার পার্টি থেকে মনোনয়নের দৌঁড়ে ছিলেন তিনি।

সূত্র: The Guardian

  •  
  •  
  •  
  •  

Tags: