আফগানিস্তানে তালেবান হামলা: ২০ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের পশ্চিমা ফারাহ প্রদেশে তালেবান হামলায় অন্তত ২০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (২৫ নভেম্বর) বিকেলে প্রদেশটির লাশ ওয়া জোয়ান ডিস্ট্রিক্টের একটি পুলিশ ফাঁড়িতে এ হামলা চালানো হয়।

ফারাহ প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানেহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ হামলায় প্রাদেশিক ডেপুটি চিফ পুলিশসহ চার সদস্য আহত হয়েছেন। এছাড়া এ হামলায় পুলিশের নবনিযুক্ত জেলা চিফ নিহত হয়েছেন।

এদিকে, প্রাদেশিক কাউন্সিলের আরেক সদস্য আব্দুল সামাদ সালেহি বলছেন, ফাঁড়িতে নবনিযুক্ত ওই জেলা চিফকে পরিচয় করিয়ে দেওয়ার সময় হামলাটি চালানো হয়।

দেশটিতে প্রায় প্রতিদিনই সহিংসতার সৃষ্টি করে চলেছেন তালেবানরা। তাদের নিয়মিত হামলায় প্রাণ হারাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শত শত আফগান।

  •  
  •  
  •  
  •  

Tags: