পথ ভুলে জার্মানির বদলে স্কটল্যান্ডে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান সোমবার লন্ডন থেকে জার্মানি যাওয়ার সময় পথ ভুল করে স্কটল্যান্ডে চলে গেছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

যাত্রীরা এই ভুল টের পান যখন অবতরণের আগে পাইলট বলেন, বিমানটি স্কটল্যান্ডের এডিনবরায় অবতরণ করতে যাচ্ছে জার্মানির ডুসেলডর্ফে নয়। এডিনবরা থেকে ডুসেলডর্ফের দূরত্ব ৮০০ কিলোমিটার।

ভুল বুঝতে পারার পর উড়োজাহাজে আবারও জ্বালানি ভরে জার্মানি উড়ে যাওয়া হয়। ডুসেলডর্ফে বিমানটি অবতরণ করে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে তিন ঘণ্টারও বেশি দেরিতে।

গোটা ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ওই বিমানের যাত্রীরা।

গন্তব্যে ভুলের ঘটনায় ক্ষুব্ধ ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষও। সংস্থার মুখপাত্র বলেছেন, ‘ব্রিট্রিশ এয়ারওয়েজের তরফে ডব্লিউডিএল অ্যাভিয়েশন এই ফ্লাইট চালানোর দায়িত্বে আছে। কীভাবে ফ্লাইটের ভুল তথ্য ফাইল করা হল, সে বিষয়ে তাদের থেকে তথ্য চাওয়া হয়েছে।’

এই ঘটনায় একাধিক অভিযোগ উঠেছে। কেউ বলছেন কাগজে প্রকাশিত তথ্যে ভুল ছিল। ব্রিটিশ এয়ারওয়েজের তরফে বলা হয়েছে জার্মান কোম্পানি চার্ট তৈরি করেছিল।

অন্যদিকে ডব্লিউডিএল এভিয়েশন ভুল রুট এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জমা দিয়েছিল বলে অভিযোগ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

যাত্রা পথ বদল হলেও, লন্ডন সিটি বিমানবন্দর থেকে রওনা হওয়া বিএ ৩২৭১ বিমানটি এর জন্য কোনও দুর্ঘটনার মধ্যে পড়েনি।

বিমান সহযোগীরা যখন যাত্রীদের জানান, বিমান পৌঁছে গিয়েছে স্কটল্যান্ডের রাজধানীতে তখন, কিছুক্ষণ বিশ্রামের সময় পেয়ে যান যাত্রীরা।

বিষয়টি নিয়ে যাত্রীরা প্রশ্ন তোলায় তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। লন্ডন সিটি এয়ারপোর্টের তরফেও ক্ষমা চাওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •