বিশ্ববাজারে গোলমরিচের দাম বাড়তির দিকে

নিউজ ডেস্কঃ

দেশে দেশে লকডাউন শিথিল হওয়া কিংবা উঠে যাওয়ার পর থেকে বাড়তে শুরু করেছে গোলমরিচের বৈশ্বিক চাহিদা। বেড়েছে বেচাকেনাও। বাড়তি বেচাকেনার জের ধরে বিশ্ববাজারে মসলাপণ্যটির দামও বাড়তির দিকে রয়েছে। সর্বশেষ সপ্তাহে দেশভেদে গোলমরিচের দাম টনপ্রতি সর্বোচ্চ ৪০০ ডলার বেড়েছে। খবর বিজনেস লাইন।

বিশ্ববাজারে শ্রীলংকার গোলমরিচের সুখ্যাতি রয়েছে। সর্বশেষ সপ্তাহে দেশটিতে প্রতি টন গোলমরিচের দাম আগের তুলনায় ৪০০ ডলার বেড়েছে। বর্তমানে শ্রীলংকায় রফতানিযোগ্য প্রতি টন গোলমরিচ মানভেদে ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৫০০ ডলারের মধ্যে বেচাকেনা হচ্ছে।

অনেকটা একই চিত্র দেখা গেছে ইন্দোনেশিয়া, ব্রাজিল ও ভিয়েতনামের বাজারেও। সর্বশেষ সপ্তাহে এসব দেশে প্রতি টন রফতানিযোগ্য গোলমরিচের দাম মানভেদে ৩০০-৪০০ ডলার বেড়েছে।

ভারতের কিশোর স্পাইসেসের প্রধান কিশোর শামজি বলেন, দেশে দেশে লকডাউন উঠে যাওয়ায় গোলমরিচের চাহিদা বেড়ে বাড়ছে দাম।

  •  
  •  
  •  
  •  

Tags: