কলকাতা থেকে লন্ডনে বাস যেত ৬০ বছর আগে

নিউজ ডেস্কঃ

ভারতের গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা এবার ভারত থেকে লন্ডনের বাস সার্ভিস চালু করেছে। ১৫ আগস্ট এ বাস সার্ভিসের ঘোষণা করে সংস্থাটি।

১৮টি দেশের উপর দিয়ে এ বাস দিল্লি থেকে লন্ডন পৌঁছাবে। ভারত, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চিন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য। অর্থাৎ যারা ঘুরতে ভালবাসেন তাদের কাছে এর থেকে ভালো সুযোগ আর আসবে না। ৭০ দিনের এই সফরে থাকবে সবরকম ব্যবস্থা।

অবাক করা বিষয় হলো ২০২০ এই প্রথম নয়। এর আগেও ১৯৬০ সালে ছিল কলকাতা থেকে লন্ডন যাওয়ার জন্য বাস সার্ভিস। অ্যালবার্ট নামের একটি ডাবল ডেকার বাস এইসময়ে ১৫ বার যাওয়া আসা করেছে লন্ডন ও সিডনির মধ্যে। এই বাসটি লন্ডন, বেলজিয়াম, পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত -রুটে চলাচল করত তৎকালীন সময়ে।

লন্ডন, কলকাতা ও সিডনির মধ্যে বাসটির নিয়মিত চলাচলের একটি বার্ষিক সময়সূচী প্রকাশ করত অ্যালবার্ট ট্যুরস নামে এক সংস্থা। হাই রোড ফর ওজ বলছে, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ট্রিপগুলো সিডনি-লন্ডন আসা-যাওয়া করত। অন্যদিকে, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ট্রিপগুলো চলত লন্ডন-কলকাতার মধ্যে। ভারতে পৌঁছে বাসটি দিল্লি, আগ্রা, বেনারস ও কলকাতায় থামত।

কলকাতা ও লন্ডনের মধ্যে ভ্রমণপ্রতি ভাড়া ছিল ৮৫ পাউন্ড বা প্রায় ৭ হাজার ৮৮৯ রূপি। সংখ্যাটি সেই সময়ের তুলনায় অনেক বেশি।

১৯৭২ সালের ২৫ জুলাই লন্ডন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া বাসটি কলকাতায় পৌঁছায় একই বছরের ১১ সেপ্টেম্বর। অর্থাৎ সে সময় ৪৯ দিন লেগেছিল ‘অ্যালবার্টে’ চেপে লন্ডন থেকে কলকাতা যেতে।

ওই বাসে কিছু বাড়তি ‘বিলাসবহুল সার্ভিস’ও ছিল; যেমন, লোয়ার ডেকে একটি রিডিং ও ডাইনিং রুম, আলাদা আলাদা স্লিপিং বাঙ্ক, যাত্রীদের উষ্ণতা দিতে ফ্যান হিটার, এবং দীর্ঘ এ যাত্রাপথে বাসের ভেতর বাড়ির অনুভূতি দিতে চমৎকার সাজসজ্জা। লেখা ছিল ‘আপনার ভ্রমণের সময় কাছে পান আপনার সম্পূর্ণ বাড়ি’।

এই বাসের একটি টিকিটও সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সে টিকিটটি থেকে জানা যায়, যাত্রার জন্য ১৪৫ পাউন্ড (বর্তমান দিনে ১৩, ৬৪৪ রুপি) ব্যয় হয়েছিল এবং এটি চলাকালীন সমস্ত বিলাসিতাসহ এই ১৪৫ পাউন্ডের অন্তর্ভুক্ত ছিল।

অনেকগুলো দেশের সীমান্ত পার করতে হলেও বাসটিকে কোন দেশের সীমান্তেই বিশেষ চেকপোস্টের ঝক্কি পোহাতে হয়নি।

  •  
  •  
  •  
  •  

Tags: