জন্মদিনের উপহার পেয়ে কোটিপতিে এক নারী

নিউজ ডেস্কঃ

প্রত্যেক মানুষের কাছেই জন্মদিনের উপহার বিশেষ কিছু। তবে অস্ট্রেলিয়ার এক নারীর জন্মদিনে পাওয়া উপহারের কথা তিনি আজীবন মনে রাখবেন। কারণ জন্মদিনে পাওয়া উপহারই তাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। উপহার হিসেবে তিনি একটি লটারির টিকিট পেয়েছিলেন। আর সেই টিকিটেই কিনা তিনি জিতেছেন ১৭ কোটি ৮৭ লাখ টাকা (২৯ লাখ অস্ট্রেলিয়ান ডলার)।

পুরস্কারের অর্থ সংগ্রহের সময় ঐ নারী লটারি কর্তৃপক্ষকে জানান, তার জন্মদিনের উপহার হিসেবে তার স্বামী তাকে একটি লটারির টিকিট দেন। লটারির টিকিটটি দেওয়ার সময় তার স্বামী তাকে বলেন, এই টিকিটই তোমাকে সুখী করবে। যদিও তার মজা করে বলা কথায় খুব একটা গুরুত্ব দেননি তিনি। লটারির টিকিট উপহার হিসেবে পেয়ে খুব একটা খুশিও হননি। কিন্তু শেষপর্যন্ত ঐ লটারিতেই তার ভাগ্য বদলে গেছে।

তিনি বলেন, ‘আমরা সাধারণত লটারির জন্য কখনো টিকিট কিনি না। তবে সেদিন আমার স্বামী দোকান থেকে ফেরার সময় হাতে বাঁধিয়ে একটা টিকিট নিয়ে আসেন। নিশ্চিতভাবেই সে ঠিক সময়ে ঠিক জায়গায় গিয়ে ঠিক কাজটিই করেছে।’—ইউপিআই।

  •  
  •  
  •  
  •  

Tags: