আবারো মৃত্যুর রেকর্ড ভাঙলো ভারতে

ভারত

নিউজ ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতবাসী শুনলো আরো একটি দুঃসংবাদ।গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে স্মরণকালের সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশটি।

গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫২৫ জনের মৃত্যু ঘটেছে ভারতে। আক্রান্ত হয়েছে আরোও ২ লাখ ৬৭ হাজার ১৭৪ জন।

এই দিয়ে আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে উঠে এলো ভারত।

ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জনের।

ওয়ার্ল্ডওমিটারের (করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট) তথ্যানুযায়ী, বুধবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৯৪৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১১ হাজার ১৭৪ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৭৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৫৪২ জন।

বিশ্বের সকল দেশের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যু হার সর্বোচ্চ। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ এক হাজার ৩৩০ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৪৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৩৭৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৯৮ হাজার ৩৪৭ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৮ হাজার ৪০ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫১ লাখ ৩৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৫ হাজার ১৮৬ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২১১ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জনে। এছাড়া সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন।

এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। স্বাস্থ্যবিধি না মানলে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এর ভয়াবহতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •